সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

থাকছে না ইভিএম, ফিরছে ‘না’ ভোটের বিধান

নিজস্ব প্রতিবেদক:

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তবে ফিরিয়ে আনা হচ্ছে ‘না’ ভোটের বিধান।

সোমবার (১১ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মুলতবি কমিশন সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ২০২৫-এর খসড়া চূড়ান্ত করা হয়েছে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে।

‘না’ ভোটের বিধান
নতুন বিধান অনুযায়ী, কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না। বরং তাকে ‘না’ ভোটের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি ‘না’ ভোট বেশি হয়, তবে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

সমান ভোটে পুনর্নির্বাচন
দুই প্রার্থী সমান ভোট পেলে আর লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে না। সে ক্ষেত্রে পুনরায় ভোট গ্রহণ হবে।

হলফনামা সংক্রান্ত বিধান
হলফনামায় দেওয়া তথ্য মিথ্যা প্রমাণিত হলে নির্বাচিত হওয়ার পর পাঁচ বছরের মধ্যে নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারবে এবং প্রয়োজনে সদস্যপদ বাতিল করতে পারবে।

অনুদান গ্রহণের সীমা
প্রার্থীরা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান নিতে পারবেন। তবে তা অবশ্যই ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে হবে।

দলীয় প্রতীক ও নিবন্ধন
জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীদের দলীয় প্রতীকে ভোট করতে হবে। নিবন্ধনের জন্য আবেদন করা ৮৪টি নতুন দলের মধ্যে ২২টি দল বিবেচনায় এসেছে, যাদের মাঠপর্যায়ে যাচাই-বাছাই চলছে।

এছাড়া, ৮৩টি সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আপত্তি পেয়েছে নির্বাচন কমিশন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ