শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভাঙ্গা-বরিশাল মহাসড়ক ছয় লেনসহ ২৭ দাবিতে মানববন্ধন

ব্যুরো চীফ, বরিশাল:

ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণসহ ২৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজনের সভাপতিত্বে এবং ডা. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ আকবরসহ বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

মানববন্ধন চলাকালে বক্তারা ২৭ দফা দাবি উপস্থাপন করে বলেন, অন্তবর্তীকালীন সরকার দ্রুত এসব দাবি বাস্তবায়ন না করলে দক্ষিণাঞ্চলবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

২৭ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো—

  • বরিশাল সিটির বাইপাসসহ ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ছয় লেন মহাসড়ক নির্মাণ
  • ঢাকা-বরিশাল ডুয়েল গেজ রেললাইন স্থাপন
  • বরিশাল-ভোলা সেতু নির্মাণ
  • ভোলার শাহবাজপুর গ্যাস বরিশাল বিভাগের সর্বত্র সরবরাহ
  • বরিশালে আধুনিক স্পেশালাইজড হাসপাতাল, মেডিক্যাল বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপন
  • বরিশাল বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর
  • কুয়াকাটা সমুদ্র সৈকতকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে উন্নীতকরণ
  • আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ ও শহরের খাল পুনরুদ্ধার ও দখলমুক্তকরণ
  • আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প স্থাপন
  • শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ও জনবল এক হাজারে উন্নীতকরণ
  • বরিশাল জেনারেল হাসপাতালের শয্যা ২৫০-এ উন্নীতকরণ এবং শিশু হাসপাতাল চালু
  • কীর্তনখোলা নদীতে ডিসিঘাট ও ফেরিঘাট সচল করা
  • বিভিন্ন সেতু ও সড়ক নির্মাণ ও সংস্কার
  • স্বরূপকাঠীর পেয়ারা বাগানকে কেন্দ্র করে ফল প্রক্রিয়াজাতকরণ শিল্প স্থাপন
  • ডেফুলিয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের বর্ধিত ক্যাম্পাস নির্মাণ
  • খেয়ারচর হিজলাকে ইলিশের অভয়ারণ্য ঘোষণা
  • বরিশাল সেক্টরে নিয়মিত বিমান ফ্লাইট চালু রাখা

বক্তারা বলেন, এসব দাবি বাস্তবায়ন দক্ষিণাঞ্চলের উন্নয়নের জন্য অপরিহার্য এবং অবহেলার শিকার এই অঞ্চলকে জাতীয় উন্নয়নের মূলধারায় যুক্ত করবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ