শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইল-৫ আসনে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে লিফলেট বিতরণ

মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।

এ কর্মসূচিতে অংশ নেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী, সেন্ট্রাল ফ্লোরিডা বিএনপি (ইউএসএ)-এর সাবেক সভাপতি, যুবদল (ইউএসএ)-এর সাবেক সহ-সভাপতি, জিয়া পরিষদের যুগ্ম আহ্বায়ক, টেক্সাস বিএনপি ও টাঙ্গাইলের সাবেক ছাত্রনেতা, তরুণ উদীয়মান সমাজসেবক এবং নির্বাচনে নতুন মুখ নাসিম এম. খান (রুনু)।

গত ১১ আগস্ট সোমবার বিকেলে তিনি টাঙ্গাইল সদর উপজেলার জেলা এডভোকেট বার সমিতি এলাকা, বটতলা বাজার, টাঙ্গাইল শিল্পকলা একাডেমি, সাবালিয়া পানির ট্যাংক বাজার, টাঙ্গাইল মেডিকেল কলেজ এলাকা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন এলাকায় ভোটার, কর্মী-সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ধানের শীষের ভোট প্রার্থনা, দোয়া ও লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংবাদিক, আইনজীবী, সাবেক ছাত্রনেতা সোহেল তালুকদার লিটন, টিপু খান, রফিকুল ইসলাম স্বপন, খালেকুজ্জামান খালেক, শহিদুল ইসলাম দর্পন, সাবেক ইউপি সদস্য মো. সুরমান রেজা, শরিফ মিয়া, মো. ইমনসহ অন্যান্য কর্মী-সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ