,

ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল মালয়েশিয়ার ইউকেএম

পথে প্রান্তরে অনলাইন ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ইউকেএম)।

বুধবার (১৩ আগস্ট) কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন। সামাজিক ব্যবসা প্রসারে তার অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই ডিগ্রি প্রদান করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষে অনুষ্ঠানে বক্তব্যও দেন অধ্যাপক ইউনূস।

এর আগে সকালে অনুষ্ঠানস্থলে পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে স্বাগত জানান এবং লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে মালয়েশিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, শিক্ষক-শিক্ষার্থী এবং বাংলাদেশ থেকে আগত প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত সোমবার (১১ আগস্ট) কুয়ালালামপুরে পৌঁছান অধ্যাপক ইউনূস। মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। পরে দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং তিনটি নোট বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয়।

বুধবার (১৩ আগস্ট) প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ