,

চোখের জলে কমিশনারকে বিদায় জানালো গৌরনদীবাসী

ব্যুরো চীফ, বরিশাল:

ন্যায়পরায়ণ, সৎ ও নিষ্ঠাবান হিসেবে পরিচিত বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেনকে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব, সাংবাদিক সংগঠনসহ রাজনৈতিক, সামাজিক, ছাত্র সমাজ ও সর্বস্তরের সাধারণ মানুষের ভালোবাসায় বিদায়ী সহকারী কমিশনার রাজিব হোসেন সিক্ত হন।

মাত্র ১১ মাস গৌরনদীতে কর্মরত থাকার সময় তিনি শুধুমাত্র ভূমি সেবায় সীমাবদ্ধ না থেকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে মাদকের বিরুদ্ধে জোরদার অভিযান চালিয়ে ব্যাপক সফলতা অর্জন করেন। অসাধু ক্লিনিক ও ডায়াগনস্টিক ব্যবসায়ীদের কাছে তিনি ছিলেন ‘মূর্তিমান আতঙ্ক’।

গৌরনদীতে প্রথমবারের মতো একদিনে নামজারি সেবা চালু করে মাত্র সাত মাসে ৭ হাজার নামজারি সম্পন্ন করেন। ভূমি অফিসকে সম্পূর্ণ দালাল মুক্ত করার পাশাপাশি মাদকসহ বিভিন্ন অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৪টি মোবাইল কোর্ট পরিচালনা করেন।

স্বাধীনতার পর প্রথমবার সরকারি দখলকৃত বিপুল পরিমাণ জমি উদ্ধার করে বরিশাল বিভাগজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। সরকারি খাল উদ্ধার করে খননসহ গৌরনদী বাসস্ট্যান্ড সংস্কারের জন্য মহাপরিকল্পনা গ্রহণ ও সফল বাস্তবায়ন করেন।

বিদায়ী সহকারী কমিশনার রাজিব হোসেন বদলী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সকল শ্রেণী ও পেশার মানুষের ভালোবাসাকে নিজের কর্মজীবনের বড় সম্পদ হিসেবে উল্লেখ করেন।

গত তিনদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিদায় জানাতে আসা জনতার চোখ ছিল অশ্রুজলবিহীন না।

বুধবার (১৩ আগস্ট) সকালে তিনি গৌরনদী থেকে বদলী হয়ে ঢাকার বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগদান করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ