,

যে কারণে মোংলা বন্দরে ইন্দোনেশিয়ান জাহাজ

দিব্যতনু দাস, বাগেরহাট প্রতিনিধি:

মোংলা বন্দরে ইন্দোনেশিয়ান কয়লাবাহী জাহাজ এসেছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ায় জাহাজটি নোঙর করে। রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ২৮,৪০০ মেট্রিক টন কয়লা নিয়ে বিদেশি বাণিজ্যিক জাহাজ এম ভি রয়েল ইমেজ মোংলা বন্দরে এসেছে। এরপর বিকেলেই কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হয়েছে।

জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট, টগি শিপিং লাইনসের ম্যানেজার (অপারেশন) হুসাইন ইমাম জানান, ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ২৮ হাজার চারশ মেট্রিক টন কয়লা নিয়ে এম ভি রয়েল ইমেজ এদিন বিকেলে মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার ১১ নম্বর নোঙর করেছে। এরপর কয়লা খালাসের কাজ শুরু হয়।

খালাস করা কয়লা লাইটার জাহাজে করে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নেওয়া হবে। ওই লাইটার জাহাজ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে পৌঁছানোর পর সেখানকার স্বয়ংক্রিয় বেল্টের মাধ্যমে কয়লা কেন্দ্রের স্টোরে সংরক্ষণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ