বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আওয়ামী লীগ নেত্রীর বাসা থেকে যুবক-যুবতী আটক

মোঃ শাহিনুজ্জামান, বনপাড়া (নাটোর):

নাটোরের বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর তারায় আওয়ামী লীগের নেত্রী ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, টিকটকার শিউলি বেগমের নিজ বাসা থেকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় দুই নারী ও এক পুরুষকে আটক করেছে এলাকাবাসী। এ সময় আরও একজন পালিয়ে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, শিউলি বেগমের বাসায় দীর্ঘদিন ধরে অনৈতিক কার্যকলাপ চলে আসছে। আজ সকালে সন্দেহজনকভাবে দুই ব্যক্তিকে তার বাসায় প্রবেশ করতে দেখে কয়েকজন স্থানীয় বাসিন্দা। পরে আরও লোকজনকে নিয়ে তারা শিউলি বেগমের বাসায় প্রবেশ করলে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় তাদের হাতেনাতে আটক করে। এ সময় একজন কোনভাবে পালিয়ে যায়।

পরে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিদের থানায় নিয়ে যায়।

আটক এক ব্যক্তি জানান, শিউলি বেগম তার ভাবি এবং দীর্ঘদিন ধরে ওই বাসায় তার আসা-যাওয়া রয়েছে। এলাকাবাসীর দাবি, শিউলি বেগম দীর্ঘদিন ধরে দেহ ব্যবসার সঙ্গে জড়িত এবং বহিরাগত নারীদের এনে তা পরিচালনা করে আসছেন।

এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময়ে এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে শিউলি বেগম স্থানীয়দের নানা হয়রানির শিকার করতেন। নারী নির্যাতনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে তিনি তাদের কণ্ঠ রোধ করতেন। স্থানীয়দের ভাষায়, টিকটকার শিউলি বেগম দেহ ব্যবসায়ী ও পতিতাদের গডমাদার হিসেবে পরিচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ