মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইল শহরের ভিক্টোরিয়া রোডে বিভিন্ন ক্লাবে অভিযান চালিয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীসহ ৩৪ জনকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় জুয়া খেলার সরঞ্জাম ও নগদ প্রায় দেড় লাখ টাকা জব্দ করা হয়। মঙ্গলবার (১২ আগস্ট) গভীর রাতে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, ভিক্টোরিয়া রোড এলাকার কয়েকটি ক্লাবে সেনাবাহিনী বিশেষ অভিযান চালায়। এ সময় জুয়ার আসরে উপস্থিত সদর উপজেলা বিএনপি সভাপতি আজগর আলীসহ মোট ৩৪ জনকে আটক করা হয়। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ জানান, সেনাবাহিনী অভিযানের সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করেছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর দুপুরে আদালতে পাঠানো হয়েছে।








