,

খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, আহত ৫

ব্যুরো চিফ, খুলনা:

খুলনার ডুমুরিয়ায় এম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এক নারী নিহত এবং তিন পথচারীসহ পাঁচজন আহত হয়েছেন। নিহত নারীর নাম তাসলিমা বেগম ময়না (৩৫)। বুধবার দুপুরে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার বালিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চুকনগর হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর মো. ফজলুল করীম জানান, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের আরিফুল ইসলামকে স্বজনরা এম্বুলেন্সযোগে খুলনায় চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন। পথে বালিয়াখালী এলাকায় পৌঁছালে এম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান আরিফুল ইসলামের স্ত্রী তাসলিমা বেগম ময়না।

দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন নিহতের স্বামী আরিফুল ইসলাম, ভাসুর রিয়াজুল ইসলাম এবং এম্বুলেন্সের ধাক্কায় আহত তিন পথচারী—লাভলী, মরজিনা ও হাসিনা।

ইন্সপেক্টর ফজলুল করীম আরও জানান, আহতরা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ