ব্যুরো চীফ, বরিশাল:
যাত্রীসেবা শতভাগ নিশ্চিত, কাউন্টার শ্রমিকদের কল্যাণ ও বাসস্ট্যান্ডের শৃঙ্খলা ফিরিয়ে আনতে বরিশালের গৌরনদীতে প্রথমবারের মতো বাস-কোচ কাউন্টার মালিক ও শ্রমিক সমিতি গঠন করা হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) ঘোষিত ৩৯ সদস্যবিশিষ্ট কমিটিতে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টুকে আহ্বায়ক এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপনকে সদস্য সচিব করা হয়েছে।
ঘোষিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সাইদুল আলম সেন্টু খান, ফরিদ মিয়া, মাসুদ হাসান মিটু তালুকদার, মো. নান্না খান, জাকির হোসেন রাজা, সাইদুল ইসলাম সাইদ, রিয়াজ উদ্দিন ভূঁইয়া, জাকির হোসেন বাচ্চু, জসিম শরীফ, জাফর খান, শহিদুল ইসলাম সরদার, চুন্নু সিকদার, বজলু প্যাদা, এসএম শিবলুর রহমান, রাসেল হাওলাদার, বাদল সিকদার, হিরা রহমান সাদ্দাম, হাফিজুর রহমান, আসলাম খান, নজরুল প্যাদা, শামীম সরদার, আক্কাস সরদার, আব্দুল লতিফ উজ্জ্বল, সিরাজুল রহমান মামুন, শাহিন খান, জুয়েল হাওলাদার, রহিম মোল্লা, রহমান সরদার, নুরু সরদার, আল আমিন রাজু, ইমন মুন্সি, হাসানাত শরীফ, রানা মিয়া, জহিরুল ইসলাম সরদার, জহিরুল ইসলাম খান, বাচ্চু আকন, ইমন সরদার ও রমজান ডাক্তার।








