,

পারমাণবিক অস্ত্রের যৌথ মহড়া চালাবে রাশিয়া-বেলারুশ

পথে প্রান্তরে আন্তর্জাতিক ডেস্ক:

আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে বেলারুশে অনুষ্ঠিত হবে রাশিয়া ও বেলারুশের যৌথ পারমাণবিক অস্ত্র মহড়া। পাঁচ দিনব্যাপী এই ‘জাপাদ ২০২৫’ সামরিক মহড়ায় অংশ নেবে দুই দেশের সশস্ত্র বাহিনী।

বুধবার (১৩ আগস্ট) বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। খবর দিয়েছে ইকোনমিক টাইমস

মহড়ায় পরীক্ষিত হবে বহুল আলোচিত নবনির্মিত রুশ ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’-এর সক্ষমতা। মাঝারি পাল্লার এই হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে উড়তে সক্ষম এবং ৬টি ওয়ারহেডসহ পারমাণবিক অস্ত্র বহন করতে পারে। এটি বিনা বাধায় সর্বোচ্চ ৩ হাজার কিলোমিটার পর্যন্ত অতিক্রম করতে সক্ষম। মস্কোর দাবি—বিশ্বের আর কোনো দেশের কাছে এমন ক্ষেপণাস্ত্র নেই।

গত বছরের নভেম্বরে ইউক্রেনে প্রথমবারের মতো ব্যবহার করা হয় ‘ওরেশনিক’। চলতি বছরের শেষ নাগাদ বেলারুশে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা রয়েছে রাশিয়ার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ