আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ-২০২৫ এবং অগ্নিনির্বাপক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে জুলাই আন্দোলনে আহত এক ব্যক্তিকে চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির ১নং সদস্য, মুন্সীগঞ্জ-০১ আসনের সাংগঠনিক অভিভাবক ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, স্পেন প্রবাসী ব্যবসায়ী শাহ আলম শেখ, মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াছিন সুমন, সদস্য সচিব শাহাদাৎ সিকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে অগ্নিনির্বাপণ সরঞ্জাম বিতরণ করা হয় এবং সচেতনতামূলক অগ্নিনির্বাপক প্রশিক্ষণ প্রদান করা হয়।








