শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন

আহসানুল কবির হিরো, জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ঝিনাইদহ জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঝিনাইদহ সাংবাদিক ফোরাম, ঢাকা’–এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহেদী হাসান পলাশ সভাপতি এবং দেশ রূপান্তরের জ্যেষ্ঠ সহসম্পাদক শাহনাজ বেগম পলি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মওলানা মোহাম্মদ আকরম খাঁ মিলনায়তনে সংগঠনের সাধারণ সভায় সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

দুই বছর মেয়াদি এ কমিটিতে—

  • সিনিয়র সহ-সভাপতি: মো. কবির হোসেন (দৈনিক কালবেলা)
  • যুগ্ম সম্পাদক: মো. জিয়াউর রহমান (ফিনান্সিয়াল এক্সপ্রেস)
  • সাংগঠনিক সম্পাদক: শাহনেওয়াজ খান সুমন (কালবেলা)
  • কোষাধ্যক্ষ: মো. মাসুম বিল্লাহ (দেশ রূপান্তর)
  • দপ্তর সম্পাদক: মো. রুবেল পারভেজ (এখন টিভি)
  • নারী সম্পাদক: ফারহানা তাহের তিথি (খবরের কাগজ)
  • কার্যনির্বাহী সদস্য: জাহিদ হোসেন বিপ্লব (বাংলাদেশ মনিটর)

সংগঠনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় সর্বসম্মতভাবে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়। এতে—

  • সহ-সভাপতি: আশরাফুল ইসলাম (দৈনিক সংগ্রাম)
  • সহ-সাংগঠনিক সম্পাদক: মাসুদ রানা (কালের কণ্ঠ)
  • প্রচার ও প্রকাশনা সম্পাদক: বদিউজামান মিলন (সকাল সন্ধ্যা)
  • তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মামুন সোহাগ (সমকাল)
  • নির্বাহী সদস্য: রাকেশ সিংহ (এটিএন নিউজ), তৌহিদুর রহমান (সমকাল), নাজমুল হোসেন (মাছরাঙা টেলিভিশন) ও ই এম সৌরভ (রাইজিংবিডি)।

পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং নিজ এলাকার মানুষের সামগ্রিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে ২০১৪ সালে সংগঠনটির যাত্রা শুরু হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ