ব্যুরো চীফ, বরিশাল:
দীর্ঘ ১৭ বছর পর বরিশালের গৌরনদীতে প্রকাশ্যে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তার সুস্থতা কামনায় দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ মাগরিব গৌরনদী পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের দিয়াশুর গ্রামে বিএনপির নেতাকর্মীরা স্থানীয় বিএনপি কার্যালয়ে জন্মদিনের কর্মসূচি পালন করেন।
দোয়া অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শামিম খলিফা, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার হোসেন পান্নু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রুমিজ প্যাদা, রিয়াজ প্যাদা, দেলোয়ার হোসেন, খোকন ফকির, হান্নান প্যাদা, নয়ন হাওলাদারসহ স্থানীয় বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








