,

আগৈলঝাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যানের ভাই গ্রেপ্তার

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাতের ভাই রাজিব সেরনিয়াবাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে আগৈলঝাড়া থানার এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, ১৫ আগস্ট পালন উপলক্ষে ১৪ আগস্ট রাতে গৈলা ইউনিয়নের সেরাল গ্রামের নিজ বাড়িতে কাঙালি ভোজের রান্নার প্রস্তুতি চলছিল। এসময় পুলিশ অভিযান চালিয়ে রাজিব সেরনিয়াবাতকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মৃত সেকেন্দার আলী সেরনিয়াবাতের ছেলে।

এসআই আব্দুল্লাহ আল মামুন আরও জানান, ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে মারধর ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি রাজিব সেরনিয়াবাত। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ