,

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন : হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ঘোষণা

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল রবিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনতার অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানানোর পাশাপাশি দেশের স্বাস্থ্যখাত সংস্কারের জন্য সর্বত্র আন্দোলন গড়ে তোলার অনুরোধ করেছেন আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি।

শনিবার (১৬ আগস্ট) দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

এসময় তিনি বলেন, “স্বাস্থ্যখাতের ভয়াবহ সিন্ডিকেট আমাদের ভাঙতেই হবে। দালালমুক্ত ও সিন্ডিকেটমুক্ত স্বাস্থ্যখাতের সুদিন ফিরে না আসা পর্যন্ত আন্দোলন চলবে।”

আন্দোলনের ২০ দিন অতিক্রান্ত হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, “এই আন্দোলনে শিক্ষক, ছাত্র, শ্রমিক, অভিভাবক ও শ্রমজীবী মানুষসহ সব শ্রেণি-পেশার মানুষ সম্পৃক্ত রয়েছেন। আন্দোলন বানচাল করতে না পেরে বিশেষ মহলের উসকানিতে গত ১৪ আগস্ট শেবামেক হাসপাতালের সামনে আন্দোলনে যুক্ত শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর লাঠিচার্জসহ নানা ধরনের হামলা চালানো হয়। এই হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের বিচারের দাবিতে ১৭ আগস্ট বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ