,

রাশিয়ায় কারখানায় আকস্মিক বিস্ফোরণে ১১ জন নিহত, আহত ১৩০

পথে প্রান্তরে আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি কারখানায় আকস্মিক বিস্ফোরণে ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৩০ জন আহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রাশিয়ার জরুরি মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায়, মস্কো থেকে প্রায় ৩২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বিস্ফোরণটি ঘটে। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে উদ্ধারকারীরা এখনও অনুসন্ধান চালাচ্ছে।

রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ জানিয়েছেন, কারখানার একটি ওয়ার্কশপের ভেতরে আগুন লাগার পর এ বিস্ফোরণ ঘটে। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। কারখানাটি কী ধরনের উৎপাদন করত, তাও স্পষ্ট নয়।

এদিকে রয়টার্স জানিয়েছে, এর আগে ইউক্রেন রিয়াজান অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল। কিছু রাশিয়ান সংবাদমাধ্যমের দাবি, বারুদের আগুন থেকেই বিস্ফোরণটি ঘটে থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ