সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ির উদ্যোগে শুভ জন্মাষ্টমী উদযাপিত

মাহবুবুর রহমান ডিপটি।। স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলে শনিবার (১৬ আগস্ট) সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব পরমেশ্বর শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ির আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইল শ্রীশ্রী কালীবাড়ি কমিটির ভারপ্রাপ্ত সভাপতি স্বপন ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রীশ্রী কালীবাড়ি কমিটির সদস্যরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে পূজার্চনা, পরমেশ্বর শ্রীকৃষ্ণের জীবনীর ওপর আলোচনা ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ