,

কাদা ছোড়াছুড়ি বন্ধ করে বিএনপিকে ঐক্যবদ্ধ হতে হবে : সজল

ব্যুরো চিফ, বরিশাল:

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে আগামী নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে বরিশালের গৌরনদী সরকারি কলেজ মসজিদ মাঠ প্রাঙ্গণে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত দোয়া-মিলাদ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গাজী কামরুল ইসলাম সজল বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজন মনোনয়নপ্রত্যাশী আরেকজনকে উদ্দেশ্য করে যে আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন, তাতে ব্যক্তির চেয়ে দল বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব বন্ধ করে জনগণের সুখে-দুঃখে তাদের পাশে দাঁড়াতে হবে।”

তিনি আরও বলেন, “আমি বরিশাল-১ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইবো। তবে দল যদি আমাকে যোগ্য মনে করে তাহলে নির্বাচনে প্রার্থী হবো। নতুবা যাকে দল মনোনয়ন দেবে তার শতভাগ বিজয় নিশ্চিত করতে মাঠে কাজ করবো।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “ধানের শীষকে বিজয়ী করতে হলে জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহে আলম ফকির। সভা পরিচালনা করেন বরিশাল জেলা উত্তর কৃষকদলের সদস্য সচিব ভিপি মো. সেলিম। এতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ