বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে হানিফ বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ

মোঃ শাহিনুজ্জামান, বনপাড়া (নাটোর):

নাটোরের বনপাড়া–হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড়ে দ্রুতগতির একটি হানিফ পরিবহনের বাস অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে সামনে থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বনপাড়া–হাটিকুমরুল মহাসড়ক প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচলের কারণে অত্যন্ত ব্যস্ততম হয়ে উঠেছে। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটি প্রায় অনুপযোগী হয়ে পড়ায় নিয়মিতই বড় ধরনের দুর্ঘটনা ঘটছে এবং প্রাণহানির ঘটনাও বেড়েছে।

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই মহাসড়ক দিয়ে প্রতিদিন উত্তর ও দক্ষিণবঙ্গের পাশাপাশি দেশের অন্যতম মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্যও হাজার হাজার পরিবহন চলাচল করছে। এসব যানবাহনে থাকেন দেশি-বিদেশি প্রকৌশলী, বিজ্ঞানী ও বিশেষজ্ঞরা। এছাড়াও বিদ্যুৎকেন্দ্রের কাঁচামাল, দুষ্প্রাপ্য ধাতু ও জ্বালানি বহনকারী ট্রাকও নিয়মিত এই মহাসড়ক ব্যবহার করছে। ফলে এই সড়কের নিরাপত্তা ও আধুনিকায়ন এখন সময়ের দাবি।

দীর্ঘদিন ধরেই মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবি উঠলেও এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তারা জানান, প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে মহাসড়কের আশপাশের বাসিন্দারা সবসময় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত মহাসড়কটি চার লেনে উন্নীত করার জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এটি বাস্তবায়িত হলে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ