সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বাঘাইছড়িতে ফায়ার স্টেশন স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবিতে রাঙ্গামাটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের একটি রেস্টুরেন্টে এলাকাবাসীর পক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাডভোকেট মোহাম্মদ রহমত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ রেজাউল করিম, অ্যাডভোকেট জিল্লুর রহমান, ছাত্রনেতা আল-আমিন, ছাত্রনেতা আলমগীর হোসেন ও রাকিবুল ইসলাম।

দেশের সবচেয়ে বড় উপজেলা বাঘাইছড়ির আয়তন ১,৯৩১.২৮ বর্গকিলোমিটার। এখানে দুইটি থানা, একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন রয়েছে। জনসংখ্যা প্রায় এক লাখ ৩০ হাজার। স্বাধীনতার ৫৪ বছর পরও এ উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন করা হয়নি। ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে খাগড়াছড়ির দীঘিনালা থেকে ফায়ার সার্ভিস কর্মীদের আসতে হয়।

এরই মধ্যে ফায়ার স্টেশন স্থাপনের দাবিতে এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ