,

সাবেক ডিবি প্রধান হারুনসহ পুলিশের ১৮ কর্মকর্তা বরখাস্ত

পথে প্রান্তরে অনলাইন ডেস্কঃ

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের ১৮ কর্মকর্তাকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

সোমবার (১৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব নাসিমুল গনি।

বরখাস্ত হওয়া ১৮ কর্মকর্তার মধ্যে রয়েছেন—তিনজন উপ-মহাপরিদর্শক (ডিআইজি), ছয়জন অতিরিক্ত ডিআইজি, চারজন পুলিশ সুপার (এসপি), চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন সহকারী পুলিশ সুপার।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(গ) ধারা অনুযায়ী ‘পলায়ন’-এর শাস্তিযোগ্য অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২-এর উপবিধি (১) অনুসারে তাদের নামের পাশে উল্লিখিত তারিখ থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ সময়ে তারা খোরপোষ ভাতা পাবেন। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ