,

শেবামেকের চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, ছাত্র-জনতার বিক্ষোভ

ব্যুরো চীফ, বরিশাল:

চিকিৎসক ও কর্মচারীর ওপর হামলার ঘটনায় বিচার এবং নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কর্মবিরতি শুরু করেছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। একই দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

সোমবার (১৮ আগস্ট) শেবামেকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়ে হাসপাতালের সামনে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা।

অপরদিকে, স্বাস্থ্যসেবা সংস্কারের দাবিতে এবং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিচারের দাবিতে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে স্বাস্থ্যসেবা উন্নয়ন আন্দোলনের ছাত্র-জনতা।

উল্লেখ্য, ১৭ আগস্ট শেবামেকের সামনে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের বিক্ষোভ চলাকালীন ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে স্বাস্থ্যসেবা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী এবং হাসপাতালের চিকিৎসক ও স্টাফরা পাল্টাপাল্টি হামলার অভিযোগ করেন। ওই ঘটনার পর থেকে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে গেছেন।

অপরদিকে, গত ২৩ দিন ধরে শেবামেক হাসপাতালের স্বাস্থ্যসেবাসহ সারা দেশব্যাপী স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন ছাত্র-জনতা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ