,

নগরীতে কেসিসির বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে নবনির্মিত এসটিএস উদ্বোধন

খুলনা ব্যুরো চীফ:

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে নবনির্মিত এসটিএস (সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন) উদ্বোধন করা হয়েছে।

আজ নগরীর নিরালা আবাসিক এলাকায় প্রধান অতিথি হিসেবে কেসিসির প্রশাসক মো. ফিরোজ সরকার ফলক উন্মোচন ও দোয়া মাহফিলের মাধ্যমে এসটিএসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

গৃহস্থালি ও অন্যান্য বর্জ্য পরিবেশসম্মত উপায়ে অপসারণের লক্ষ্যে ‘বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নিরালায় ৮.৫০ শতক জমির ওপর প্রায় ৮২ লাখ ৪ হাজার টাকা ব্যয়ে এ এসটিএস নির্মাণ করা হয়েছে। নিরালা ও সংলগ্ন এলাকার বর্জ্য প্রথমে এখানে জমা করা হবে এবং পরবর্তীতে সরাসরি ডাম্পিং পয়েন্টে স্থানান্তর করা হবে।

অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শরীফ আসিফ রহমান, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোহিনুর জাহান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মো. অনিচুজ্জামান, কনজারভেন্সি অফিসার প্রকৌশলী মো. আসিনুর রহমান ও মো. অহিদুজ্জামান খান, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস, প্রধান কর নির্ধারক শেখ হাফিজুর রহমান, স্টোর সুপার উজ্জ্বল কুমার সাহা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ