,

মাদক ব্যবসায়ীকে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় পুলিশের কাছে সোপর্দ

ব্যুরো চিফ, বরিশাল:

পাঁচশ’ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গুরুতর জখম অবস্থায় তাকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায়। আটককৃত ইদ্রিস মাতুব্বর (৫০) ওই ইউনিয়নের মাগুরা-মাদারীপুর এলাকার কাদের হাওলাদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল ইদ্রিস। এতে স্থানীয় যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছিল। মঙ্গলবার ভোরে ইয়াবা পাচারের খবরে গ্রামবাসী তাকে আটক করে। এসময় তার কাছ থেকে পাঁচশ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ক্ষুব্ধ জনতা তাকে বেধরক মারধর করে রক্তাক্ত জখম অবস্থায় পুলিশের কাছে সোপর্দ করে।

গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, “ইদ্রিস মাতুব্বরকে গুরুতর আহত অবস্থায় ইয়াবাসহ আটক করা হয়েছে। মাথায় আঘাত থাকায় তাকে পুলিশ পাহারায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ