,

বরিশালে পানিতে ডুবে দুই বোনসহ চার শিশুর মৃত্যু

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে পানিতে ডুবে দুই বোন এবং উজিরপুরের পূর্ব নারায়ণপুর গ্রামে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে মেহেন্দিগঞ্জ থানার ওসি ফখরুল ইসলাম জানান, চরহোগলা গ্রামের প্রবাসী পান্না সরদারের স্ত্রী মুন্নি বেগম তার দুই মেয়ে সাড়ে চার বছরের আলিয়া ও তিন বছরের আয়শাকে নিয়ে গ্রামের বাড়িতে থাকেন।

মঙ্গলবার বিকেলে দুই বোন ঘরের সামনে উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের আর দেখা না পেয়ে খুঁজতে থাকেন মা মুন্নি বেগম। পরে পুকুরপাড়ে গিয়ে তিনি দেখেন দুই মেয়ে পানিতে ভাসছে। চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। ওসি জানান, কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুইটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম জানান, পূর্ব নারায়ণপুর গ্রামের বাসিন্দা ঝন্টু হাওলাদারের ছেলে ছয় বছরের তাওহীদ ও প্রতিবেশী শরিফ খানের ছেলে সাত বছরের শাফিন মঙ্গলবার দুপুরে খেলাধুলার একপর্যায়ে সবার অজান্তে পুকুরে পড়ে যায়।

প্রথমে শাফিনের মরদেহ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে তাওহীদকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে। তাদের দ্রুত বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ