ব্যুরো চীফ, বরিশাল:
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা উৎপাদনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে স্বর্ণপদক, সনদপত্র ও অর্থ প্রাপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল-১ আসনের মনোনীত প্রার্থী রাসেল সরদার মেহেদীকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের আয়োজনে আগৈলঝাড়ার আস্কর বারপাইকা নুরানী হাফেজী মাদ্রাসা মাঠে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত স্বর্ণপদকপ্রাপ্ত রাসেল সরদার মেহেদী।
স্থানীয় সমাজসেবক ও মাদ্রাসার সভাপতি মোহাম্মদ মর্তুজা রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারপাইকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ সরকার, শিক্ষক মাওলানা কামরুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের গৌরনদী উপজেলা সভাপতি মাওলানা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মো. পারভেজ মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আগৈলঝাড়া শাখার সহ-সভাপতি গোলাম মাহমুদ হাওলাদার, বাগধা ইউনিয়নের সেক্রেটারি সোয়াইব আকন, সমাজসেবক তরিকুল ইসলাম রিপন শাহ, ফিরোজ শাহ প্রমুখ।
সভা শুরুর আগে রাসেল সরদার মেহেদীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণসংবর্ধনা দেওয়া হয়। সবশেষে দোয়া-মাহফিল পরিচালনা করেন বাগধা নেছারিয়া উলুম মাদ্রাসার খতিব মুফতি মোহাম্মদ মইনুল ইসলাম।








