,

ডাকসু নির্বাচন: ছাত্রদলের প্যানেল ঘোষণা

রুবেল ভূঁইয়া, স্টাফ রিপোর্টার:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নিজেদের প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

ভিপি পদে মনোনয়ন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী আবিদুল ইসলাম খান। জিএস পদে মনোনয়ন পেয়েছেন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর বারী হামিম।

এছাড়া এজিএস পদে মনোনয়ন দেওয়া হয়েছে বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদকে।

বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা এই প্যানেল ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ