পাবনা প্রতিনিধি:
আগামী জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। ভোট বানচাল করার জন্য বিভিন্ন মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। সকল বাধা উপেক্ষা করে আগামী ফেব্রুয়ারি মাসেই জাতীয় সংসদ নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচন কমিশন ও সেনাবাহিনী সুষ্ঠু ভোটগ্রহণে বদ্ধপরিকর। দেশের জনগণ পিআর পদ্ধতি কি জিনিস বোঝে না।
বুধবার (২০ আগস্ট) দুপুরে পাবনার হাজিরহাট এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক এস. এম. আদনান উদ্দিনের উদ্যোগে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়। এসময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠায় এখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটতে হবে। জনগণ যাকে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন, তারাই দেশ পরিচালনা করবেন।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বহু দলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ মেনে চলতে হবে। তাঁর নির্দেশিত পথে চলতে হবে। বিএনপির জন্য নিবেদিতপ্রাণ হতে হবে। সবসময় সক্রিয় হয়ে কাজ করতে হবে, মানবিক কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক শরীফুল ইসলাম শরীফ, সাবেক সহ-সভাপতি আব্দুল মুহিত, পৌর বিএনপির সাবেক সদস্য ইমরুল কায়েস, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মনিরুল ইসলাম মকু, জেলা ছাত্রদল নেতা শামীম হোসেন হৃদয় ও আব্দুল্লাহ আল নাহিয়ান প্রমুখ।








