বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন: সুলতান সালাউদ্দিন টুকু

মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী হাসিনাও জনগণকে ভয় পেতেন। ৭১ সালের যারা এদেশে গণহত্যার সঙ্গে জড়িত ছিল, তারাও জনগণের ভয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে চায়। তিনি সকলকে নির্বাচনের ক্ষেত্রে ষড়যন্ত্র বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, “আগামীর বাংলাদেশ হবে গনতন্ত্রের বাংলাদেশ।”

২০ আগস্ট (বুধবার) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, “সামনে গণতন্ত্র আসা স্বাভাবিক। গনতন্ত্র নিয়ে যারা ষড়যন্ত্র করেছে, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই সকলকে ষড়যন্ত্র থেকে বিরত থেকে গনতন্ত্রের পথে হাটতে হবে। জনগণ ভোট দিয়ে তাদের পছন্দমত সরকার গঠন করবে। এই দেশের জনগণই ঠিক করবে, কারা রাষ্ট্রক্ষমতায় যাবে।”

তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার অতীতে মানুষের ভোটের অধিকার হরণ করেছে, দিনের ভোট রাতের করে আয়োজন করেছে, গুম ও হত্যা ঘটিয়েছে। শহীদদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্টবাদকে বিদায় দিতে হয়েছে।”

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম আল মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারেকুল ইসলাম ঝলক প্রমুখ। এর আগে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ