,

বরিশালে ছাত্রলীগ নেতা নয়ন গ্রেপ্তার

ব্যুরো চীফ, বরিশাল:

বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল বারি নয়নকে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ গ্রেপ্তার করেছে।

বুধবার (২০ আগস্ট) দিবাগত রাত নয়টার দিকে নগরীর সদর রোডস্থ আবাসিক হোটেল সেডোনার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফয়সাল বারি নয়ন নগরীর কাটপট্টি রোড এলাকার বাসিন্দা, আব্দুল বারির ছেলে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, ফয়সাল বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) তাকে আদালতে সোর্পদ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ