মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ঢাকা কলেজ-সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ২

শাওন বণিক, স্টাফ রিপোর্টার:

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে জামির (২২) ও সাব্বির (২১) নামে দুই শিক্ষার্থী আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ২টার দিকে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা জানান, তারা দুজনই ঢাকা কলেজের অনার্স শ্রেণির শিক্ষার্থী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ