শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্যুরো চীফ, বরিশাল:

গণসচেতনতা সৃষ্টি ও সততার চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি প্রতিরোধ কমিটি গৌরনদী উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার দুপুরে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি।

দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সভাপতি আলহাজ খোন্দকার শাহ আলম মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল জলিল, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক মীর আব্দুল আহসান আজাদ ও অধ্যক্ষ নির্মল চন্দ্র প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ