বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নাহিদসহ চীন যাচ্ছে এনসিপির ৮ সদস্যের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক:

বাংলাদেশের উদীয়মান রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা জোরদার করছে। এর অংশ হিসেবে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম মালয়েশিয়া সফর শেষে চীন সফরে যাচ্ছেন। এ সফরে তিনি আট সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

আগামী মঙ্গলবার (২৬ আগস্ট) এনসিপির আট সদস্যের এই প্রতিনিধি দল চীন যাবে। ৩০ আগস্ট তাদের দেশে ফেরার কথা রয়েছে।

প্রতিনিধি দলে নাহিদ ইসলামের পাশাপাশি রয়েছেন—দলটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম এবং যুগ্ম সদস্য সচিব তাহসীন রিয়াজ।

এর আগে গত ১১ থেকে ১৫ জুলাই জামায়াতে ইসলামী আমির শফিকুর রহমানের নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফর করে। জুন মাসে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও বেইজিং সফর করে।

চীন সফরের আগে নাহিদ ইসলাম ২২ থেকে ২৪ আগস্ট মালয়েশিয়া সফর করবেন। ওই সফরের আয়োজন করছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স-মালয়েশিয়া চ্যাপ্টার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ