দিব্যতনু দাস, বাগেরহাট:
বাগেরহাটের মোল্লাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) বাদ জুমা উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জাহিদুল ইসলাম মোল্লা এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. মিশকাত সরদার।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন মোল্লা, সরদার মেজবাহ উদ্দিন, রাজীব সরদার, আল আমিন সরদার, মফিজ শরিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা পরশ, উপজেলা যুবদলের নেতা মোল্লা মাসুদসহ শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ তরিকুল ইসলাম।








