,

সিরাজদিখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

“স্বাস্থ্য সেবা সবার অধিকার, শান্তি ও মানবতার অঙ্গীকার”—এই শ্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখানে লতব্দী যুবসমাজের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলার লতব্দী ইউনিয়নের লতব্দী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্রমপুর রক্তদান সংস্থার সহযোগিতায় আয়োজিত এ ব্যতিক্রমধর্মী সামাজিক উদ্যোগে প্রায় ৩০০ মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

সকাল থেকেই নারী-পুরুষ, কিশোর-যুবক ও প্রবীণরা ভিড় জমায়। অংশগ্রহণকারীরা বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ জানতে পারেন।

ক্যাম্পে উপস্থিত আয়োজক ও স্বেচ্ছাসেবীরা জানান, দ্রুত রক্তদাতা খুঁজে বের করা ও মানুষকে রক্তদানের ব্যাপারে সচেতন করাই ছিল এ উদ্যোগের মূল লক্ষ্য। তারা বলেন, জরুরি মুহূর্তে রোগীর সঠিক রক্তের গ্রুপ জানা না থাকায় অনেক সময় বিপদের মুখে পড়তে হয়। তাই আগে থেকেই মানুষকে সচেতন করা অত্যন্ত জরুরি।

স্থানীয় বাসিন্দারা এ আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, আগে তারা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতেন না। আজকের ক্যাম্পের মাধ্যমে জানতে পেরে তারা আনন্দিত এবং ভবিষ্যতে রক্তদানে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বিক্রমপুর রক্তদান সংস্থার উপদেষ্টা মাহমুদুর রহমান উজ্জ্বল বলেন, “মানুষকে রক্তদানের গুরুত্ব বোঝানো এবং মানবিক কাজে যুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। আজকের সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চলবে, যাতে কোনো মানুষ রক্তের অভাবে কষ্ট না পায়।”

সংস্থার সহ-সভাপতি বায়েজিদ খান বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা মানুষকে রক্তদানে উৎসাহিত করছি। শুধু রক্ত সংগ্রহ নয়, সাধারণ মানুষকে সচেতন করতেও আমাদের কার্যক্রম চলমান রয়েছে।”

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন— সাইফুল ইসলাম রোমান, মো. শামীম, অভি, সাগর।
এছাড়া বিক্রমপুর রক্তদান সংস্থার স্বেচ্ছাসেবীদের মধ্যে ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক মারুফ শেখ, কোষাধ্যক্ষ হাফসা, প্রচার সম্পাদক ফারদিন খান, পরিকল্পনা সম্পাদক সামির শেখ, জনকল্যাণ সম্পাদক সোহান তালুকদার, তথ্যপ্রযুক্তি সম্পাদক আবু সাইদ, সদস্য মিয়াদ, বৃষ্টি হলাদার, জান্নাত ইসলাম, আসফা, সাদিয়া ও পায়েল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ