শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

মোহাম্মদপুর থানার ওসিসহ ৩ পরিদর্শকের বদলি

শাওন বণিক, স্টাফ রিপোর্টার:

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন পরিদর্শকের বদলি করা হয়েছে।

রবিবার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

বদলি আদেশে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা বিভাগে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া, শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একই আদেশে ডিএমপির পরিবহন বিভাগের মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় বদলি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ