অনলাইন ডেস্ক:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে ও তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তিনি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় পৌঁছান। এ সময় খালেদা জিয়ার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় বসেন তিনি।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত ইমরান হায়দার উপস্থিত ছিলেন। এর আগে সন্ধ্যা সোয়া ৬টার দিকে খালেদা জিয়ার বাসায় প্রবেশ করেন মির্জা ফখরুল ও ডা. জাহিদ হোসেন।
এর আগে শনিবার দুপুরে বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান ইসহাক দার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ঢাকায় পৌঁছানোর পর তিনি বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন।








