সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ

ব্যুরো চিফ, বরিশাল:

বরিশালের হিজলায় উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্ট গার্ড ও হিজলা নৌ-পুলিশের সদস্যরা একটি বাড়িতে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।

রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন হিজলা বাজারের জাল বিক্রেতা আবুল কালাম মুন্সির বড় জালিয়া ইউনিয়নের বাহেরচর গ্রামের বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় প্রায় ৮৬ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। হিজলা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস সিকদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, হিজলা উপজেলার কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আমজাদ হোসেন, নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই সঞ্জীব দাসসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশের মৎস্য খাতকে বাঁচিয়ে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম উল্লেখ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ