শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

লিটু হত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের অভিযানে গ্রেপ্তার

ব্যুরো চীফ, বরিশাল:

বরিশাল সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক দল নেতা লিটন সিকদার লিটুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি জাকির গাজীকে র‍্যাব গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল র‍্যাব-৮ এবং র‍্যাব-১০ এর ঢাকার যাত্রাবাড়ী ক্যাম্পের যৌথ অভিযানিক দল দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা জাকির গাজীকে গ্রেপ্তার করেছে।

২৫ আগস্ট দিবাগত রাতে বরিশাল র‍্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা যায়, ওইদিন বিকেলে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বরিশাল বিমানবন্দর থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অভিযুক্ত জাকির গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পারিবারিক বিরোধকে ইস্যু বানিয়ে জাকির গাজীসহ অন্যান্য অভিযুক্তরা গত ৩১ জুলাই সন্ধ্যায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মহানগরের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক লিটন সিকদার লিটুর বসতবাড়িতে হামলা চালায়।

হামলাকারীরা লিটুর বসতবাড়িতে ভাঙচুর চালিয়ে তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এরপর তারা লিটন সিকদার লিটুকে কুপিয়ে হত্যা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ