,

সুন্দরবনে অস্ত্রসহ বনদস্যু আটক

দিব্যতনু দাস, বাগেরহাট:

কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—করিম শরীফ বাহিনীর সদস্যরা ডাকাতির উদ্দেশ্যে সুন্দরবনের শেলা নদী সংলগ্ন তাম্বুলবুনিয়া খাল এলাকায় অবস্থান নেবে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ৬টায় কোস্ট গার্ড বেইস মোংলার একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা কার্তুজ ও ৬ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।

আটককৃত দস্যুর নাম আলমগীর হোসেন সাগর (৪৫)। তিনি বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সাথে যুক্ত থেকে ডাকাতি এবং অস্ত্র-গোলাবারুদ ও রসদ সরবরাহে সহযোগিতা করে আসছিলেন।

কোস্ট গার্ড জানায়, আটক দস্যু ও জব্দকৃত আলামতের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতেও সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ