,

বরিশালে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ল বিএনপির কার্যালয়

ব্যুরো চীফ, বরিশাল:

রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ভস্মীভূত হয়েছে বিএনপির একটি কার্যালয়। এ ঘটনায় মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে ভোরে বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের চরপদ্মা বেপারীরহাটে অবস্থিত বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা।

সফিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ফারুক মাঝি অভিযোগ করে বলেন, বিগত সরকার ক্ষমতায় থাকাকালে বিএনপির এ কার্যালয়টি খুলতে দেওয়া হয়নি। গত বছরের ৫ আগস্টের পর সংস্কার করে কার্যালয়টি চালু করা হয়।

তিনি আরও জানান, সোমবার রাত ১০টার দিকে কার্যালয়টি বন্ধ করে নেতাকর্মীরা চলে যান। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাজারের ব্যবসায়ীরা বিএনপি কার্যালয়ে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার শুরু করেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে কার্যালয়ের ভেতরের আসবাবপত্র, টেলিভিশন ও কাগজপত্র পুড়ে প্রায় অর্ধলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে মুলাদী থানার এসআই মো. মাসুদ বলেন, “অভিযোগের তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ