ব্যুরো চীফ, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার টরকী ও গৌরনদী বন্দরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে নগদ জরিমানা আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে টরকী বন্দরের মক্কা ট্রেডার্স-এর মালিককে ১০ হাজার টাকা, গৌরনদী বন্দরের তপন স্টোর-এর মালিককে ৭ হাজার টাকা এবং গৌতম কুণ্ডু স্টোর-এর মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ও গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।








