,

নিউইয়র্কে কনস্যুলেটে প্রধান অতিথির ওপর আওয়ামিলীগের হামলা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট:

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত এক মতবিনিময় সভা পণ্ড করা এবং অনুষ্ঠানের প্রধান অতিথির ওপর হামলার অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ বিষয়ে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কনস্যুলেটের ফেসবুক পেজে আনুষ্ঠানিক ব্যাখ্যা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত রোববার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক কনস্যুলেট অফিস একটি অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা অফিসে ভাঙচুর চালায় এবং হামলার চেষ্টা করে।

বাংলাদেশ মিশনের ব্যাখ্যায় বলা হয়েছে, স্থানীয় সময় রোববার কনস্যুলেট জেনারেলে আয়োজিত মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশি শিক্ষার্থীসহ প্রবাসী কমিউনিটির প্রায় দেড় শতাধিক অতিথি অংশ নেন। অনুষ্ঠানের আগে কনস্যুলেটের অনুরোধে নিউইয়র্ক সিটি পুলিশ কনস্যুলেটের আশপাশে নিরাপত্তা জোরদার করে।

মিশন জানায়, বিকেল ৫টা থেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কনস্যুলেটের সামনে অবস্থান নেয়। তারা সরকারবিরোধী নানা স্লোগান, অশালীন ও অশ্রাব্য ভাষায় গালাগাল করতে থাকে। একপর্যায়ে আমন্ত্রিত অতিথিদের ধাওয়া দিয়ে অনুষ্ঠানে প্রবেশে বাধা দেয়। এরপর তারা বিভিন্ন কৌশলে উসকানিমূলক আচরণ করে, অতিথিদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করে এবং কনস্যুলেটের পাশের একই ভবনের আরেক অফিসের কাচের দরজায় আঘাত করলে সেটিতে ফাটল ধরে।

বাংলাদেশ মিশন এই ঘটনাকে “অত্যন্ত ন্যক্কারজনক ও কূটনৈতিক আচরণের পরিপন্থী” বলে অভিহিত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ