শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

চার্জে থাকা অটোরিকশা থেকে বিদ্যুৎস্পৃষ্টে মা–মেয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই গ্রামের মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪০) ও মেয়ে আয়েশা খাতুন (১৮)।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চার্জে দেওয়া ছিল। ভোর সাড়ে ৫টার দিকে অটোরিকশার ভেতরে রাখা একটি ব্যাগ নিতে গিয়ে বিদ্যুতায়িত হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা খাতুনও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে থানায় নেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ