বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

টাংগাইলে গাছে ঝুলন্ত অবস্থায় ৩ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার

মাহবুবুর রহমান ডিপটি, স্টাফ রিপোর্টার:

টাঙ্গাইলের ভূঞাপুরে বাবার বাড়িতে অসুস্থ খালাকে দেখতে আসার একদিন পর গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মোছা. হালিমা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) সকালে উপজেলার বাগবাড়ী এলাকায় তার বাবার পরিত্যক্ত বাড়ির আঙিনায় বাঁশঝাড়ের একটি গাছ থেকে মরদেহ উদ্ধার করা হয়। হালিমা বেগম উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের বাগবাড়ী গ্রামের মৃত জুয়াদ আলীর মেয়ে এবং পাশ্ববর্তী ঘাটাইল উপজেলার মনহরা গ্রামের আব্দুল লতিফের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা গত মঙ্গলবার (২৬ আগস্ট) অসুস্থ খালাকে দেখতে বাবার বাড়িতে আসেন। পরদিন সকালে স্থানীয়রা তাকে বাড়ির পেছনে বাঁশঝাড়ের গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর রহস্য উদঘাটন হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ