বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

৪ মাস শূন্য থাকার পর ডিএমপিতে নতুন ডিবি প্রধান

অনলাইন ডেস্ক: 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) ৪ মাস শূন্য থাকার পর নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি শফিকুল ইসলাম। তাকে ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

১৮তম বিসিএস ব্যাচের এ কর্মকর্তা আগে ডিআইজি হিসেবে হাইওয়ে পুলিশের দায়িত্ব পালন করেছেন। বুধবার (২৭ আগস্ট) ডিএমপি কমিশনার মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত অফিস আদেশে এই দায়িত্ব প্রদান করা হয়।

এর আগে, ১২ এপ্রিল ডিবির তৎকালীন প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে ঢাকা রেঞ্জ ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছিল। এরপর প্রায় সাড়ে চার মাস ধরে একজন যুগ্ম-কমিশনার এই গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব সামলাচ্ছিলেন।

শফিকুল ইসলামের বাড়ি বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৯৯ সালে ১৮তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করে পেশাগত জীবন শুরু করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ