বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

খুলনায় কর্মচারী কল্যাণ ভবন নির্মাণে মতবিনিময়

ব্যুরো চীফ, খুলনা:

খুলনায় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের নিয়ন্ত্রণাধীন জোড়াগেটস্থ নিজস্ব জায়গায় কর্মচারী কল্যাণ ভবন নির্মাণের বিষয়ে ব্যবসায়ী, উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক তসলিমা কানিজ নাহিদা।

সভায় তিনি বলেন, প্রস্তাবিত ১২ তলা বিশিষ্ট কল্যাণ ভবনটি হবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য একটি আইকনিক স্থাপনা। ভবনটিতে শপিংমল, সুইমিংপুল, সিনেপ্লেক্স, ফুডকোর্ট, সেমিনার কক্ষসহ আধুনিক সব সুবিধা থাকবে। এ ভবনের আয় সরকারি কর্মচারীদের কল্যাণে ব্যয় করা হবে। নির্মাণ সম্পন্ন হলে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এজন্য তিনি খুলনাবাসীর সহযোগিতা কামনা করেন।

খুলনার দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ শাহের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল, কর্মচারী কল্যাণ বোর্ডের পরিচালক (প্রশাসন) নুসরাত আইরিন, খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ শাহীনুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ এবং কেসিসির সচিব শরীফ আসিফ রহমান।

সভায় ব্যবসায়ী ও উদ্যোক্তারা প্রস্তাবিত ভবন নির্মাণে বিভিন্ন মতামত ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ