,

সিরাজদিখানে এক্সপ্রেসওয়েতে প্রবাসীর প্রাইভেটকার ছিনতাই

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ):

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকারে প্রবাসী রুবেল ঢালী (৪২) ছিনতাইয়ের শিকার হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শরীয়তপুর জেলার নড়িয়া থানার কেদারপুর গ্রামের আবুল ঢালীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রুবেল ঢালী ঢাকার পোস্তগোলা থেকে শরীয়তপুরের নাওডোবা যাওয়ার জন্য ২ হাজার টাকা ভাড়ায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-২৯-৮৪০৯) ভাড়া নেন। পথে গাড়িতে থাকা চার অজ্ঞাতনামা ছিনতাইকারী তাকে মারধর করে ৪ হাজার টাকা নগদ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ছিনতাইকারীরা গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে জনতা গাড়িটি আটক করে পুলিশকে খবর দেয়।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই এবং গাড়িটি জব্দ করেছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় আনা হবে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ