শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙামাটিতে জশনে জুলুস উদযাপিত

স্টাফ রিপোর্টার, পার্বত্যাঞ্চল:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-কে স্বাগত জানিয়ে রাঙামাটিতে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। হাজারো মানুষের অংশগ্রহণে পর্যটন নগরীতে সর্ববৃহৎ ও ঐতিহাসিক এ জুলুস শহরজুড়ে উল্লাসের পরিবেশ সৃষ্টি করে।

শুক্রবার জুমার নামাজের পর বির্জাভবাজার জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিশাল এ মিছিল বের হয়। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এ জুলুসের নেতৃত্ব দেন গাউসিয়া কমিটি, আহলে সুন্নাত ওয়াল জামায়াত এবং রাঙামাটির প্রধান মসজিদগুলোর খতিবগণ। কলেমা খচিত পতাকা ও ব্যানারে মুখর ছিল মিছিলটি।

মিছিলটি বির্জাভবাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপা জামে মসজিদ প্রাঙ্গণে সমাপ্ত হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বক্তব্য রাখেন—

  • চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুফতি আব্দুল ওয়াজেদ,
  • বনরূপা জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসাইন আল কাদেরী,
  • কাঠালতলি জামে মসজিদের খতিব হাফেজ ক্বারি মাওলানা সেকান্দর হোসাইন আল কাদেরী,
  • বনরূপা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা সুলতান মাহমুদ,
  • রিজার্ভবাজার জামে মসজিদের খতিব মাওলানা ছৈয়দ আবু নওশদ নঙ্গমী।

পরে হাজারো মুসল্লির উপস্থিতিতে মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শেষে আগত অতিথিদের জন্য তাবারুক বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও সংবাদ >

সর্বশেষঃ